কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

শায়ান্স গ্লোবাল এর উদ্যোগে "নোয়াখালী রয়েল" নামে ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) ২০২৬ আসরে দেখা যেতে পারে এক নতুন চমক—নতুন সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে উঠে এসেছে নোয়াখালীর নাম।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারান্টি জমা দিয়ে ‘Noakhali Royal's নামে একটি ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে। যুক্তরাজ্যে বসবাসকারী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের কৃতি সন্তান ও শায়ান্স গ্লোবাল এর কর্নধার আহমেদ জামিল বাদলের পৃষ্ঠপোষকতায় শায়ান্স গ্লোবাল এর উদ্যোগে Noakhali Royal's নামে টিম পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে শায়ান্স ক্লাব লন্ডনে ডিস্ট্রিক্ট কাপ এর টিম নোয়াখালী প্রতিনিধিত্ব ও পৃষ্ঠপোষকতা করছেন।

BCB অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

নোয়াখালীর প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়াম-কে ঘিরেই গড়ে তোলা হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজির ভেন্যু পরিকল্পনা।

প্রায় ১০,০০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটি ইতিমধ্যেই আধুনিকায়নের পথে রয়েছে। BPL আয়োজনের উপযোগী করে গড়ে তুলতে চলছে ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, মিডিয়া জোন ও ড্রেসিং রুম আপগ্রেডের কাজ।

মালিকানা এখনো রহস্যে ঘেরা। ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা এখনো প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, দেশের নামকরা একাধিক কোম্পানি এর পেছনে থাকতে পারে। এই নিয়ে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই।

নিজ শহরের প্রতিনিধিত্বের স্বপ্ন। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের BPL মৌসুমেই মাঠে নামতে পারে নোয়াখালী দল। এটি হতে পারে নোয়াখালীবাসীর জন্য এক গর্বের মুহূর্ত—নিজ শহরের প্রতিনিধিত্ব দেখা একটি বিরল সুযোগ।

Tag
আরও খবর