কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

সুপ্রীম কোর্টের আইনজীবী অন্তর্ভুক্ত হলেন চাটখিলের কৃতি সন্তান এডভোকেট শামিম পাটোয়ারী


কেবলমাত্র একজন আইনজীবী হিসেবেই নয়, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়েও দেশ সেবায় একজন পেশাজীবী হিসেবে নিজেকে আইনি পেশায় নিয়োজিত রেখে, সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত  হয়েছেন মাদরাসায় পড়ুয়া আব্দুল আউয়াল শামীম পাটোয়ারী। 


বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন এক্স মল্লিকান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক, স্টুডেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব চাটখিল উপজেলার সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাটখিল উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল আউয়াল শামীম পাটোয়ারী। 


এডভোকেট আবদুল আউয়াল শামিম পাটোয়ারী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন ইয়াছিন পাটোয়ারী বাড়ির মোঃ শফিক উল্লাহ পাটোয়ারী ও শারমিন আকতার দম্পত্তির জেষ্ঠ পুত্র। 


তিনি মল্লিকা দিঘীরপাড় ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম। সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা  থেকে ফাজিল ডিগ্রী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিস, কনফিক্ট এন্ড হিউম্যান রাইটস বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করেন। 


তিনি ঢাকা জজকোর্টে প্রয়াত অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা সাহেবের এসোসিয়েট  হিসেবে আইন পেশা শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন এর অধীনে সুপ্রিমকোর্টে শিক্ষানবীস হিসেবে কর্মজীবন শুরু করেন। দেশের সুবিচার নিশ্চিতে তাহার সততা ও নিষ্ঠা নিয়ে আইন অঙ্গনে ভূমিকা রাখবেন বলে জানান। 


Tag
আরও খবর