দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চন্দনাইশে পাহাড়ের আশে-পাশেও অব্যাহত অপরাধ ও সন্ত্রাসী তৎপরতা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাহাড়ি জনপথ ধোপাছড়িসহ দোহাজারী, হাশিমপুর, কাঞ্চনাবাদ ও পাশ্ববর্তী সাতকানিয়া উপজেলায় বেশ কিছু ইউনিয়নে পাহাড়ি সন্ত্রাসীদের অপরাধ তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এদের ভয়ে প্রশাসনের লোকজনসহ এলাকারবাসী ভীত, শঙ্কিত ও অতিষ্ঠ।  ২৩ মার্চ ভোররাতে উপজেলার ধোপাছড়ি ক্যাম্পপাড়া এলাকা থেকে অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ড সংগঠতি করার সময় জনতার তাড়া খেয়ে পালাতে গেলে রাতে ২ জন ও পরে সকালে আরও ২ জনসহ ৪ জনকে আটক করে ক্ষুব্দ জনতা। পরে স্থানীয় মেম্বার মোজাম্মেল হক রহস্যজনক কারণে আটককৃতদের ছেড়ে দিয়েছেন বলে জানা যায়।

স্থানীয় মেম্বার মোজাম্মেল হক বলেছেন, আমার অফিসের সামনে প্রথমে ২ জনকে আটক করে গণপিটুনি দেয় ক্ষুব্দ জনতা। তাদের মধ্যে ১ জন পশ্চিম পটিয়া শিকলবাহার, অন্যজন বান্দরবানের পাহাড়ি, সকালে আটককৃত ২ জনের মধ্যে ১ জন বড়ুয়া অপরজন পাহাড়ি। তারা চোখের আড়ালে পালিয়ে যায়। তাদের পরিচয় জানার পর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা সন্ত্রাসী নয় বলেল জানান। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে বৈতরনী এলাকায় স্পীড বোটে করে একদল পাহাড়ি সন্ত্রাসী আসে দেখে স্থানীয়রা মসজিদের মাইকে ডেকে তাদের তাড়া করে। তারা নদী পথে মদের চালান হস্তান্তর করতে এসেছে বলে জানা যায়। পরে আটকের পর ধোপাছড়ি পুলিশ ফাঁড়িতে একাধিকবার ফোন করলেও কেউ না আসায় তাদের আত্মীয়স্বজন ডেকে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে এই ঘটনার পরপর পাহাড়িদের আটক করে ছেড়ে দেয়ায় জনমনে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। একেকজন একেক কথা বলছে। এই ব্যাপারে চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ওবাইদুল ইসলাম কিছুই জানেন বলে জানান। ধোপাছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আনোয়ার হোসেন বলেছেন, সাধারণ মানুষের সাথে রাতে একদল পুলিশ পাহাড়িদের ধাওয়া করছিল। সেহেরি খেতে আসার পর কি হয়েছে তিনি জানেন না বলে জানান। বিষয়টি সম্পকে ইউপি চেয়ারম্যান আবদুল আলিম বলেছেন, তিনি স্থানীয়ভাবে ঘটনাটি শুনেছেন। সন্ত্রাসীদেরকে আইনের হাতে তুলে না দিয়ে কেন ছেড়ে দিয়েছেন তা তিনি জানেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 


Tag
আরও খবর