জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বগুড়ায় র‍্যাবের অভিযানে ০৩ চাঁদাবাজ আটক

বগুড়া মহাসড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা উত্তোলনকারীদের ০৩ জনকে আটক করেছে র‌্যাব-১২।

২০ মার্চ (বুধবার) রাত ৮টায় শাজাহানপুর থানার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রাম থেকে বেতগাড়ী এলাকার সাত্তার আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৭), তালোড়া গ্রামের মৃত মজিবরের ছেলে মোঃ মহিদুল ইসলাম (২৯) এবং সুজাবাদ গ্রামের আব্দুল্লাহর ছেলে মোঃ রিপন (২৬) কে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন সাজাপুর গ্রামস্থ বগুড়া-ঢাকা মহাসড়কের উপর কতিপয় ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন হতে চাঁদা আদায় করছে। অভিযান চালিয়ে চাঁদাদাবী আদায়ের ০১টি রশিদ বহি, ০১টি টর্চ লাইটসহ আসামিদের আটক করা হয়।
আসামীগণ প্রাথমিক জিজ্ঞাসাবাদে রশিদ দিয়ে পণ্যবাহী ট্রাকের ড্রাইভারের নিকট হতে টাকা উত্তোলনের কথা স্বীকার করে।
র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আটককৃত আসামিদেরবিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Tag
আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

১৭০ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে