জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পঞ্চগড়ে নিজ বাসভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার।

পঞ্চগড়ে ফাইরুজ আনিকা ওয়াশিমা প্রিনন (৩২) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের শিমলতলী এলাকায় নিজ বাসভবন থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত আনিকা বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজের মেয়ে।

সে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকলেও প্রেষণে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আনিকা কে একটি ইজিবাইক নিয়মিত হাসপাতালে নিয়ে যেত। প্রতিদিনের মতো সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা ছিল আনিকার। কিন্তু তার কোনো সাড়া না পেয়ে এবং দীর্ঘসময় অতিবাহিত হওয়ার পরও আনিকা ঘর থেকে বের না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে দরজা বন্ধ পায়। পরে ঘরের দরজা ভেঙে তাকে গলায় ওড়নার টুকরো প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনিকা তার নিজ ঘরেই সবার অজান্তে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দিয়েছিলো এমনই ধারণা পুলিশের। তবে কী কারণে এই আত্মহত্যা তার কারণ এখনো জানা যায়নি।