আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বোদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

বোদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

পঞ্চগড় জেলা বিশেষ প্রতিনিধি, মোঃ ফিরোজ হোসেন।


পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে  যথাযথ ভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে.স্বাধীনতার মহান স্থপতি.সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর আজ ৯২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। 

 কর্মসুচির মধ্যে ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, আলোচনা সভা,অসুস্থ্যদের মাঝে আর্থিক অনুদানের চেক ও দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ   এবং দোয়া মাহফিল। 



 সকালে জেলার বোদা উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পৌরসভাসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক ও গ্রামীণ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।