হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

দিনাজপুরে আধুনিক জেলা কসাইখানার শুভ উদ্বোধন স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহে নতুন দিগন্ত


দিনাজপুর জেলার মানুষের জন্য নিরাপদ ও জীবাণুমুক্ত মাংস নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। 
 বুধবার (১২ মে) দুপুরে বিরল উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চন ঘাট এলাকায় নবনির্মিত জেলা কসাইখানা’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আধুনিক কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সংসদ সদস্য কসাইখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং এর আধুনিক সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রিয়াজ উদ্দিন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুর রহিম , উপ-পরিচালক ডাঃ মাহফুজা খাতুন,পার্থ প্রদীপ সরকার ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর 
লাইভস্টক ও ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্ট, ঢাকা,শ্যাম কুমার ঘোষ সহকারী প্রকৌশলী 
লাইভস্টক ও ডেইরি ডেভলপমেন্ট প্রজেক্ট, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য  সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন
"দীর্ঘদিন পর এই আধুনিক কসাইখানাটি চালু করতে সক্ষম হলাম। আগে যত্রতত্র পশু জবাইয়ের ফলে যেমন পরিবেশ দূষিত হতো, তেমনি মাংসের গুণগত মান নিয়েও প্রশ্ন থাকতো। এখন থেকে পশু চিকিৎসক দ্বারা পরীক্ষিত সুস্থ পশু এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে জবাই করা হবে, যা জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

কাঞ্চন ঘাট এলাকায় স্থাপিত এই কসাইখানাটি আধুনিক প্রযুক্তিতে সাজানো হয়েছে। এর উল্লেখযোগ্য দিকগুলো হলো:
 স্বাস্থ্য পরীক্ষা,পশু জবাইয়ের আগে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা পশুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে।
  রক্ত ও অন্যান্য বর্জ্য অপসারণে আধুনিক ড্রেনেজ ও পরিশোধনাগার ব্যবহার করা হয়েছে, যাতে পরিবেশ দূষিত না হয়।
  ইসলামি শরিয়াহ এবং আধুনিক হাইজিন নীতিমালা অনুসরণ করে মাংস প্রক্রিয়াকরণ করা হবে।
  প্রতিদিন বিপুল সংখ্যক পশু এখানে জবাই করার সক্ষমতা রয়েছে।
কাঞ্চন ঘাটে এই কসাইখানা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। তারা মনে করছেন, এর ফলে শহর ও আশপাশের এলাকায় রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির সুযোগ বন্ধ হবে এবং মানুষ সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত মাংস পাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই পূর্ণ উদ্যমে এই কসাইখানার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে এর সেবার পরিধি আরও বাড়ানো হবে।

Tag
আরও খবর