জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কৃষকরাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি : এমপি পিনাক চৌধুরী


দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, কৃষকরাই হচ্ছে আমাদের মূল চালিকা শক্তি। কৃষকরা প্রতিনিয়ত


মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের মানুষের খাদ্যোর যোগান দিয়ে থাকেন। যে কারণে সরকার প্রতি বছর কৃষকদের উৎসাহিত করার জন্য কৃষি প্রণোদনা দিয়ে থাকেন।

বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশি, আউশ ও পাট আবাদ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার প্রায় ১হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের দেশ খুব একটা উন্নত নয়, তাই সমস্যা থাকবে। আমাদেরকে ধৈর্য্য সহকারে সকল সমস্যার মোকাবেলা করে মূল লক্ষ্য অর্জন করতে হবে। দেশে ডিজেলের কোনো ঘাটতি নেই, তবে কেউ যুদ্ধ পরিস্থিতির অজুহাত দেখিয়ে ডিজেল সংকট সৃষ্টি করলে প্রশাসন তা কঠোরভাবে দমন করবে।

উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান এর সভাপতিত্বে সভায় বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক সফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, বিএনপি নেতা সেকেন্দার আলীসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর