জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বড়লেখায় বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (০২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। একইদিনে পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাজনগর থানার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে খালেদ মাহমুদ (৩৬), বর্তমানে বড়লেখার গ্রামতলায় শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া; পাখিয়ালা গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩);  ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আলম (৩৫), বর্তমানে তেলিগুল এলাকায় ভাড়াটিয়া। এছাড়াও পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বর্ণিচক গ্রামের পংকি মিয়ার ছেলে কলিম উদ্দিন (৩০) এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-০১, তারিখ: ০২/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ তিনজন এবং পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর