|
Date: 2026-05-02 21:50:19 |
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (০২ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়। একইদিনে পৃথক অভিযানে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজনগর থানার সারংপুর গ্রামের আতাউর রহমানের ছেলে খালেদ মাহমুদ (৩৬), বর্তমানে বড়লেখার গ্রামতলায় শাহজাহান মিয়ার বাড়ির ভাড়াটিয়া; পাখিয়ালা গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে আব্দুল আলীম সিরুল আহমদ (৩৩); ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ আলম (৩৫), বর্তমানে তেলিগুল এলাকায় ভাড়াটিয়া। এছাড়াও পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার বর্ণিচক গ্রামের পংকি মিয়ার ছেলে কলিম উদ্দিন (৩০) এবং চরগ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুল বাছিত (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা (নং-০১, তারিখ: ০২/০৫/২০২৬) দায়ের করা হয়েছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানান, বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ তিনজন এবং পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024