কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

হবিগঞ্জের বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শরীফ উদ্দিন নামক গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে বানিয়াচং থানা পুলিশ। মঙ্গলবার (২২জুন) এই কার্যক্রম পরিচালনা করা হয়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে পুলিশ সদস্যরা মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এ সময় যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, যেকোনো ধরনের অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ এবং সড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এই বিশেষ মবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়। ড্রিলের মাধ্যমে পুলিশ সদস্যদের তাৎক্ষণিক সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি পায় বলেও জানানো হয়। অফিসার ইনচার্জ শেখ নাজমুল হক বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের চেকপোস্ট ও ড্রিল পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।” এসময় উপস্থিত স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।
Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে