কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্যান নষ্ট থাকায় গরমে বিপাকে ভর্তিকৃত রোগীরা


ফ্যান নষ্ট থাকায় তীব্র গরমে কষ্ট করতে হচ্ছে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের। তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে দুর্বিসহ হয়ে উঠেছে উপজেলাবাসীর জনজীবন। এরই মধ্যে বেড়েই চলেছে সর্দি-জ্বরসহ বিভিন্ন রোগে আক্রান্তদের সংখ্যা। তাই সেবা নিতে প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় বাড়ছে মানুষদের। কিন্তু ফ্যান সঙ্কটের কারণে সেবা নিতে এসে দুর্ভোগ পোহাচ্ছেন তারা।


ছেলে পেটের ব্যাথা আর জ¦ওর নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছেন আয়েশা খাতুন। কিন্তু প্রচণ্ড গরমে ফ্যানের বাতাস না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাকে। অনেকটা আক্ষেপ নিয়েই তিনি বলেন, ছেলের ব্যাথার চেয়েও যেন বেশি অসহনীয় এই গরম। অথচ,আমার বেডের ওপরে সিলিংফ্যান নেই। সারাদিন ছটফট করে পার করেছি। রাতটা কিভাবে কাটাবো ভেবে পাচ্ছিনা।


সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ফ্যান না থাকায় শিশু ওয়ার্ডে এক ভর্তিকৃত শিশুকে টেবিল ফ্যান দিয়ে বাতাস করছেন। অন্যদিকে বিদ্যুতের লো-ভোল্টেজ থাকায় কয়েকটি ফ্যান নামে মাত্রই ঘুরছে। ফলে অনেক রোগীকেই হাতপাখা ব্যবহার করতে দেখা গেছে। একই অবস্থা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য ওয়ার্ডগুলোতেও।


হাসপাতালের শিশু ওয়ার্ডে কথা হয় শিশু তানিম নামে এক রোগীর মা আমিরন বেগমের সঙ্গে। তিনি বলেন, ফ্যান না থাকায় রোগীদের পাশাপাশি তাদের স্বজনরাও কষ্ট পাচ্ছে। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে চার্জের টেবিল ফ্যানটি নিয়ে এসেছি। যাতে আমার অসুস্থ ছেলের কষ্ট একটু হলেও কম হয়।



এদিকে শুক্রবার (২৬এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নষ্ট হয়ে যাওয়া ফ্যান মেরামত করতে এক মিস্ত্রি দ্রুত নিচে নামিয়ে ঠিক করতে নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এই হাল নিয়ে গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়টি তোলে ধরেন রোগীর স্বজনরা। বিষয়টি তোলে ধরা পর অনেকেই ক্ষোভ প্রকাশ করে কমেন্ট করে যাচ্ছেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএইচএফপিও ডা: শামিমা আক্তারের সাথে কথা হলে তিনি জানান, সব ওয়ার্ডের ফ্যানগুলো মোটামুটি ঠিক আছে। তবে দুই একটা ফ্যান নষ্ট থাকায় সেগুলো মেরামতের জন্য দেয়া হয়েছে। আশা করছি ঠিক হয়ে যাবে।


বিস্তারিত জানতে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ জানান, বিষয়টি জানার পরপরই তাৎক্ষনিক আমি স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও’র সাথে কথা বলেছি। কয়টা ফ্যান নষ্ট আর কয়টা ফ্যান লাগানোর দরকার সেটা আমাকে জানানোর জন্য। আগামী ১ সপ্তাহের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই সমস্যার সমাধান করে দিব। পাশাপাশি তিনি আরো জানান, গত সংসদ চলাকালীন সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার ডিও লেটার দেয়া আছে। আশা করছি দ্রুতই এগুলোর সমাধান হয়ে যাবে।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে