কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বানিয়াচংয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন


 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। 


মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি তদন্ত মোঃ আবু হানিফ, মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া, চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমূখ।


এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। পরে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুুর ভাষণসহ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে