কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে - এমপি রুয়েল


বানিয়াচং উপজেলার ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ ইং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৭জানুয়ারি) বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী এল আল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আঙ্গুর মিয়া প্রমুখ।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন, খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। খেলাধুলা যুব সমাজ তথা ছাত্রছাত্রীদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে রাখে। শিক্ষার্থীদের দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে।


তিনি আরো বলেন যুব সমাজকে যদি আমরা ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারি, তাহলে সহজেই এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা যাবে। অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। শেষে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।

আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে