কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বানিয়াচংয়ে গাঁজাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার


বানিয়াচংয়ে ১২ কেজি গাঁজা এবং একটি পিক-আপ গাড়িসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার  করেছে পুলিশ। আটককৃতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সৈয়দ আলী (৪৯), হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার সাদ্দত আলীর পুত্র সাইদুর রহমান (৩২) ও চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের আক্কাছ আলীর সাথে আজিম উল্লা (২১)।


শুক্রবার (১৫ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজার-চমকপুর রাস্তার নুর মিয়া মার্কেটের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই স্বপন চন্দ্র সরকার ও এসআই মঞ্জুরুল একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ গাঁজা এবং গাঁজা পরিবহনকারী একটি পিক-আপ গাড়িসহ তাদেরকে আটক করেন।


এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ ( ওসি) দেলোয়ার হোসাইন গণমাধ্যম কে  জানান, এগুলো আমাদের নিয়মিত অভিযানের অংশ। চুরি-ডাকাতি ও মাদকমুক্ত করতে আমাদের  অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে