জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

বানিয়াচংয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করেছে এমপি মজিদ খান



 হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের দৃশ্যপট পাল্টে দিয়েছে। রাস্তা-ঘাট,কালভার্ট থেকে শুরু সর্বত্র ক্ষেত্রে উন্নয়ন সাধিত করে রোল মডেলে পরিণত করেছে বাংলাদেশকে। তাই আগামীতেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে বসাতে আহবান জানাচ্ছি।


 বৃহস্পতিবার(৯ নভেম্বর) দুপুরে  বানিয়াচংয়ে উপকার ভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, উন্নয়নের পাশাপাশি প্রান্তিক মানুষদের সাবলম্বী করতে নানান ভাতা দিচ্ছে সরকার। মুক্তিযোদ্ধাদের দাফন-কাপন থেকে শুরু করে বজ্রপাত ও পানিতে পড়ে যদি শিশু মারা যায় তাহলে তাদের বাড়িতে গিয়ে ধর্মীয় কাজ সম্পাদনের জন্য সরকারি কর্মকর্তা টাকা নিয়ে যাচ্ছেন।


যা এর আগে কোন সরকার তাদের জিজ্ঞাসা করেনি। এটা সম্ভব হয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বদৌলতে। হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমানের যৌথ সভায় সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন,


মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, মোঃ আনোয়ার হোসেন, এরশাদ আলী, আরফান উদ্দিন, শেখ শামরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিপুল ভূষণ রায় ও আহমদ লস্কর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিবুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাহমুদ বিশ্বাস,


সিনিয়র সহসভাপতি সেবুল চৌধুরী, সাধারণ সম্পাদক রুবেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী ও ছাত্রলীগ নেতা আজহারুল ইসলাম মুরাদ প্রমুখ। মতবিনিময় সভায় ১৫টি উপজেলা থেকে প্রায় ৫ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৯ ঘন্টা ৫১ মিনিট আগে