জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানারীপাড়ায় দুর্গোৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১ টায় বানারীপাড়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রস্ততি সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মন্দির কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জি,এম,এ মুনীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: ফখরুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা, বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম মিঞা, সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপি সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন মোজাম্মেল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামী"র সভাপতি মোঃ কাওছার হোসেন, উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ শিহাব উদ্দিন, বানারীপাড়া পূজা উদযাপন পরিষদের পরিষদের সভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক গৌতম সমাদ্দার, বানারীপাড়া সার্বজনীন হরিসভা মন্দিরের সভাপতি উজ্জ্বল কুন্ডু, সাধারণ সম্পাদক বিটু দাস, বানারপাড়া খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি কমল মাষ্টারসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সভায় দূর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার বিভিন্ন এলাকার স্থাপিত ৫৭ টি মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও খবর