কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বাঘায় বিশাল গাঁজার তাজা গাছ সহ একজন আটক


রাজশাহীর বাঘায় বিশাল গাঁজার গাছ সহ বিএনপি নেতার ভাই কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২১ জুন-২৬) দ্বিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে তার বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতবাড়ির নির্মানয়ধীন ঘরের ভেতর থেকে বিশাল একটি গাঁজার তাজা গাছ জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক নির্মূল করতে বাঘা থানা পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হকের নির্দেশে এসআই হারুনার রশিদ এর নেতৃত্বে এসআই বজলুর রহমান, এসআই মহিদুল ইসলাম, এএসআই জুলফিকার আলী ও এএসআই শওকত আলী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাউসা ইউনিয়নে হেদায়েতি পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানে হেদাতি পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত ময়েন উদ্দিনের ছোট ছেলে ইউছুব আলী (৫৫) কে গাজার গাছসহ আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত ইউছুব আলী তার বাড়ির নির্মানাধীন ঘরের ভেতর মরিচের গাছ ও আঁখের গাছের সাথে সু-কৌশলে নিষিদ্ধ গাঁজার গাছ চাষ করেছিলেন। অভিযানে গাছটি জব্দ করা হয়, যার ওজন প্রায় ৪ কেজি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউছুব আলী বিক্রির উদ্দেশ্যে গাছটি রোপণ ও পরিচর্যার কথা স্বীকার করেছেন।
জানা গেছে, ইউছুব আলী বাউসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহেরের আপন ছোট ভাই এবং বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হকের আপন মামা।

 বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আটককৃত ইউছুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Tag
আরও খবর