কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বাঘায় বিএনপি নেতার নির্দেশে সংখ্যালঘু এক ব্যক্তিকে মারধরের অভিযোগ

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে বিএনপি'র নেতার নির্দেশে এক সংখ্যালঘু ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তির নাম অনন্ত সরকার (৪৪)। সে উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারী পাড়া গ্রামের অজিত চন্দ্র সরকার এর ছেলে। এ ঘটায় বাঘা থানায় একটি অভিযোগ হয়েছে। 

শনিবার (০৫ এপ্রিল-২৫) রাত সাড়ে ৮ টায় উপজেলার বাউসা ইউনিয়নের খোদ্দ বাউসা কাচারীপাড়া হিন্দুপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে।  

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নে খোদ্দ বাউসা কাচারীপাড়া গ্রামের সংখ্যালঘু অনন্ত সরকার এর ফসলি জমিতে একই এলাকার রুস্তমের  ছেলে লালন উদ্দিন তার ছাগল ছেড়ে দেয়। জমির মালিক অনন্ত সরকার সেখানে গিয়ে  লালনকে ছাগল  দিয়ে ফসল খাওয়াতে নিষেধ করলে অভিযুক্ত লালন  তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়-ভীতি ও বিভিন্ন ভাবে হুমকি দেয়। এ সময় সে প্রাণ ভয়ে বাড়ী চলে আসেন।  পরবর্তীতে অনন্ত সরকার শ্রমিককে টাকা দেয়ার জন্য বাজারে গেলে পিছন থেকে লালন তাকে অতর্কিত  ভাবে মারধর করে জখম করে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা শেষে সে বাঘা থানায় গিয়ে একটি লিখিত  অভিযোগ দায়ের করেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এর আগে  ইউনিয়ন বিএনপি'র সভাপতি রেজাউল করিম এর ছত্রছায়ায় লালন বিভিন্ন ভাবে আমাদের লাঞ্চিত ও মার ধর করেছে। সে ওই এলাকার  সন্ত্রাসী ও দুঃস্কৃতিকারী একজন ব্যক্তি । ইতঃপূর্বে তার বাড়িতে নিষিদ্ধ গাঁজার গাছ চাষের অপরাধে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তারা।

এ বিষয়ে  অনন্ত সরকার বলেন, বাউসা ইউনিয়নে বিএনপি'র সভাপতি রেজাউল করিম এর ছত্র-ছায়ায় লালন উদ্দীন  বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

লালন উদ্দীন এই প্রতিবেদকে জানান, আমি তাকে জমি ঘিরে আবাদ করার কথা বল্লে সে আমাকে বাপ তুলে গালি দেয়। ফলে  আমি ক্ষুদ্ধ হয়ে তাকে কয়েকটি কিল ঘুষি মেরেছি। এর বেশি কিছু নহে

বিএনপি নেতা রেজাউল করিম জানান, অনন্ত সরকারকে  কে বা কারা মারধর করেছে আমি কিছুই জানিনা এবং যারা এই ঘটনা সঙ্গে জড়িত তারা কেউ আমার লোক না।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল জানান, এ বিষয়ে অভিযোগ করেছে শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর