কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঝিনাইগাতীতে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

বাঘায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

 ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যে বিষয় নিয়ে রাজশাহীর বাঘায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে  এই দিবসটি পালন করা হয়। 

সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম।  তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখে জাতীয় আইনগত সহায়তা দিবস  ঘোষনা করেন। সকল মানুষ বিচার  অধিকার  প্রতিষ্ঠায় আইনগত সহায়তা পাবে মর্মে এই দিবসটি  ঘোষনা করা হয়। তবে উপজেলা পর্যায়ে এই প্রথমবার এই দিবসটি পালন করা হচ্ছে। তিনি উক্ত দিবসের তাৎপর্য তৃণমুল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে সকলকে আহবান জানান। 

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা ফিসার আ.ফ,ম.হাসান, বাঘা থানা অফিসার ইনচার্জ (ইন্সেপেক্টর-তদন্ত) সোহেব খান, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতা,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান। 

উপস্থিত ছিলেন বাঘার সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা বৃন্দ ও শিক্ষক মন্ডলী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। #



Tag
আরও খবর