জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি


 আশাশুনি উপজেলার কুল্যা টু বাঁকা সড়ক সংস্কারের অভাবে মরণফাঁদে পরিণত হয়েছে। 
আশাশুনি, পাইকগাছা, কয়রা, খুলনাসহ বিভিন্ন এলাকার মানুষ এই পথে চলাচল করে থাকে। সড়কের বেহাল দশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। ৩ নম্বর কুল্যা ইউনিয়নের ঋষিপাড়া এলাকার সামনে সড়কের বড় বড় গর্ত সৃষ্টি হয়ে পানি জমে থাকে। কোথাও রাস্তা নিচে নেমে গেছে, আবার কোথাও দুই পাশ ভেঙে সরে গেছে।বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে চলাচলে বিপর্যয় দেখা দেয়।ইজিবাইক, টলি, ভারী যানবাহনসহ সাধারণ যানবাহন চলাচলেও চরম ভোগান্তি হচ্ছে।
এছাড়া কুল্যা ইউনিয়নের কাদাকাটি 
হাজিরহাটে একই চিত্র দেখা গেছে।কাদাকাটি পূর্ব হাটখোলা থেকে হলদেপোতা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে রয়েছে অসংখ্য গর্ত। ফলে যানবাহন চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়রা জানান।অন্যদিকে দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রীজের পশ্চিম পাশের সড়কের মধ্যে বড় বড় গর্ত তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, অপরিচিত চালকরা গর্তের অবস্থা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। একই সঙ্গে বড় যানবাহন চলাচলও প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুত সংস্কার করা না হলে দুর্ঘটনার সংখ্যা আরও বাড়তে পারে।
এ অবস্থায় এলাকাবাসী ও পথচারীদের দাবি,জনদুর্ভোগ ও দুর্ঘটনা কমাতে কুল্যা-বাঁকা সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলো দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করা হোক।
Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে