জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন


আশাশুনি উপজেলার দু'টি নদী খনন করা হলেও নদীতে পানি নিস্কাশনের ব্যবস্থার অভাবে খাল-বিল, বেড় বাড়ি, বীজতলা ও কিছু মৎস্য ঘের জলমগ্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি থেকে হাটু পানি ঠেলে বের হতে অনেক পরিবার নাকানি চুপানি খাচ্ছে। 
নদী বেষ্টিত উপজেলার মরিচ্চাপ ও বেতনা নদী পুরোপুরি না হলেও খনন কাজ করা হয়েছে। নদী দুটিতে এখন জোয়ারভাটা খেলছে। নদী ভাঙ্গন ও নদী খননে অনিয়মের অভিযোগ নিয়ে আলোচনা থাকলেও গত সপ্তাহাধিক কালের একটানা বৃষ্টি পাতে পুরো উপজেলায় এখন জলাবদ্ধতা ও জলমগ্নতা চরম বিপদ ডেকে এনেছে। ১১ ইউনিয়নের অধিকাংশ গ্রামে কমবেশী জলাবদ্ধতা ও জলমগ্নতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত ও যথেচ্ছ বাঁধ, ঘরবাড়ি, দোকান পাট, অবকাঠামো গড়ে ওঠায় বৃষ্টির পানি নামার পথ বন্ধ হয়ে পড়েছে। ফলে খাল-বিল, বসত বাড়ি, মাঠ-ঘাট, বেড়, ক্ষেত ক্ষামার, স্কুল-কলেজ সমূহের বড় একটি অংশ এখন পানিতে টইটম্বুর করছে। জলমগ্ন হয়ে বাড়িঘর, প্রতিষ্ঠানে যাতয়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। অপেক্ষাকৃত নীচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। চলতি আমন মৌসুমের বীজতলা তৈরি করতে কৃষকরা হিমশিম খাচ্ছে। অনেকের বীজতলা তলিয়ে গেছে। সবমিলে আশাশুনি উপজেলাবাসী নদী খননের উপকার থেকে অনেকাংশে বঞ্চিত হতে বসেছে। জনবসতি এলাকাসহ সকল এলাকার পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। 
Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২১ ঘন্টা ৪ মিনিট আগে