জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনির বড়দলে জলমগ্ন এলাকা ও মসজিদ পরিদর্শনে ইউএনও শ্যামানন্দ কুন্ডু


 আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বৃষ্টির পানিতে জলমগ্ন এলাকা ও একটি জামে মসজিদ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। শনিবার (১২ জুলাই) সকালে তিনি জলমগ্ন এলাকা সরেজমিন পরিদর্শন, ভুক্তভোগি মানুষের সাথে কথা বলেন ও মসজিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
গত ৪ দিনের একটানা বৃষ্টিপাতের ফলে ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পয়ঃ নিস্কাশন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় বিগত কয়েক বছর এই এলাকার পানি নিস্কাশন হয়না। ফলে এলাকার ঘরবাড়ি, মাঠ-গাট, জমির ফসল জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও জনজীবনে দুর্বিসহ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকে। উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু জলমগ্ন এলাকা ও ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে গিয়ে জলাবদ্ধতার দৃশ্য অবলোকন করেন। মানুষের ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দুর্দশা লাঘবে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন। মানিকখালী-বড়দল সড়কে অবস্থিত কার্লভাটগুলো দ্রুত সংস্কারের ব্যবস্থা করে পয়ঃ নিস্কাশন ব্যবস্থা সচল করতে উদ্যোগ নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শনকালে ইউএনও মসজিদ কমিটির সভাপতি অবঃ সেনা সদস্য মোজাম সরদার, সেক্রেটারী লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীন প্রমুখের সাথে কথা বলেন।
Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে