জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড


 আশাশুনিতে স্কুল ছাত্রী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  অভিযুক্ত শোভনালী ইউনিয়নের বাওচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী বিকাশ চন্দ্র সাহাকে সাসপেন্ড করা হয়েছে। 
বিভিন্ন সূত্রে জানাগেছে, বাওচাষে নানার বাড়িতে আসা ২য় শ্রেণির ছাত্রী গত সোমবার সন্ধ্যায় স্কুলের পার্কে ঘুরতে ছিল। এসময় স্কুলের অফিস সহকারী/নৈশ প্রহরী বিকাশ চন্দ্র সাহা শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকার, কান্নাকাটি করলে ছেড়ে দেয়। কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে নানাদের জানালে নানা, মামারা জমিদাতা আলাল হোসেনের বাড়িতে গিয়ে অভিযোগ করলে তিনি বিকাশ চন্দ্র সাহাকে ডেকে জিজ্ঞাসা করলে ঘটনা প্রমানিত হয়। তখন প্রধান শিক্ষক ছাবিনা খাতুনকে ডেকে বিষয়টি নিয়ে পরামর্শ শেষে উপজেলা শিক্ষা অফিসার/ক্লাস্টার অফিসিরকে অবহিত করা হয়। এবং তার নিকট থেকে স্কুলের চাবি ফেরৎ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও ক্লাস্টার অফিসার মোস্তাফিজুর রহমান স্কুলে গিয়ে সভায় মিলিত হন এবং শুনানী/জানাবোঝা শেষে বিকাশকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। উপস্থিত সদস্যবৃন্দ জানান, বিকাশ এর আগেও অনুরূপ জঘন্য কাজ করায় তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছিল। তবে প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করছেন।
অফিস সহকারী বিকাশ চন্দ্র সাহা ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেন। 
স্কুলের প্রধান শিক্ষক ছাবিনা খাতুন জানান, স্কুলে ঈদের ছুটি চলছিল। আমি চাই সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হোক। 
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ, ভিকটিম ও পরিবারের লোকজনের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিকাশকে সাসপেন্ড করা হয়েছে। তদন্ত করে প্রমানিত হলে স্থায়ী সাসপেন্ড করা হবে। থানায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মামলা পরিবারের পক্ষ থেকে করতে হবে। 
Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে