জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত




 ঃ আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) আশাশুনি উপজেলা মডেল মসজিদ প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী “প্রাথমিক চিকিৎসা (First Aid)” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 
মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড এর সহায়তায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কতৃক  বাস্তবায়িত ইনক্লুসিভ কমিউনিটি রেজিলিয়েন্স টু ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটি (আইসিআরডিসিভি-৩) প্রকল্পের আওতায় প্রকল্পের কর্মী ও স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি এবং কমিউনিটি পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথির বক্তব্যে তিনি জরুরি পরিস্থিতি ও দুর্যোগকালে জীবন রক্ষায় প্রাথমিক চিকিৎসা জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধিতে ইএসডিও ও মুসলিম এইডের এ উদ্যোগকে সাধুবাদ জানান। প্রশিক্ষণে রক্তপাত ও ক্ষত ব্যবস্থাপনা, হাড় ভাঙা ও দগ্ধ হওয়া, সিপিআর (CPR), রিকভারি পজিশন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তির প্রাথমিক সেবা, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এবং জরুরি পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ও দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার এবং মেডিকেল অফিসার ডা. এস এম নাঈম হোসাইন। এছাড়াও সিপিপি'র সহকারী পরিচালক মুন্সি নুর মোহাম্মদ, মুসলিম এইড কর্মকর্তা এস এম মনোয়ার হোসেন ও প্রকল্প কর্মকর্তারা বিভিন্ন কারিগরি সেশন ও ব্যবহারিক প্রদর্শনী পরিচালনা করেন। দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য আলোচনা, ব্যবহারিক অনুশীলন, প্রশ্নোত্তর, প্রাক ও পর মূল্যায়ন এবং মতামত গ্রহণের ব্যবস্থা ছিল। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা প্রশিক্ষণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। দিন ব্যাপী প্রশিক্ষণটি সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্হাপক মো: শামসুল হক মৃধা। 
ইএসডিও ও মুসলিম এইড ভবিষ্যতেও দুর্যোগপ্রবণ এলাকায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি ও জরুরি প্রস্তুতি জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে