জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের সক্রিয় ভূমিকার আহ্বান


সাতক্ষীরায় সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরা শহরের অদূরে ত্রিশমাইল এলাকায় অগ্রগতি সংস্থার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন Sundarbans–এর পরিবেশ সংরক্ষণ ও টেকসই বাস্তুতন্ত্র গড়ে তোলার উদ্দেশ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা Rupantar–এর সহায়তায় ‘জার্নালিজম ফর সুন্দরবন’ এ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন জার্নালিজম ফর সুন্দরবনের সভাপতি মোস্তাফিজুর রহমান। সঞ্চালনা করেন রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া। বক্তব্য দেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, জার্নালিজম ফর সুন্দরবনের সাধারণ সম্পাদক আহসান রাজিব, সহসভাপতি জি এম মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক রুহুল কুদ্দুস, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, সাইফুল করিম সফু, সুকুমার দাশ বাচ্চু, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল, সচ্চিদানন্দ দে সদয়, আনিছুর রহমান, আসাদুজ্জামান সরদার ও অনাথ মণ্ডলসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনের বর্তমান পরিবেশগত সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্যের বিস্তার, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বনাঞ্চলের স্বাভাবিক পরিবেশকে হুমকির মুখে ফেলছে। এসব বিষয়ে গণমাধ্যমে আরও অনুসন্ধানী ও দায়িত্বশীল প্রতিবেদন প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, Sundarbans শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্যই একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন রক্ষা এবং পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি টেকসই বাস্তুতন্ত্র হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে