জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা


 ঃ আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবঃ প্রধান শিক্ষক নীরঞ্জন কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০.৩০ টায় স্কুলের হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পিটিএ কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন। সহকারী শিক্ষক শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউআরসি ইনস্ট্রাক্টর বৈদ্যনাথ মন্ডল, সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, ঝংকর ঢালী, জামালনগর স/প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা সুলতানা, হাড়ীভাঙ্গা প্র/শি মোস্তাফিজুর রহমান, গোদাড়া প্র/শি ইদ্রিস আলী, দয়ারঘাট প্র/শি মুর্শিদা পারভিন, কমলাপুর প্র/শি আফরোজা সুলতানা, শ্রীকলস প্র/শি মিনানুন্নাহার, ধান্যহাটি প্র/শি আজিজুল ইসলাম, আশাশুনি মডেলের সহকারী শিক্ষক মীরা রানী মুখার্জী, আক্তারুজ্জামান পিন্টু, সালমা খাতুন, খাদিজা খাতুন, আজমিরা খাতুন, বিপ্লব কুমার, শরিফুল ইসলাম, এখলাছ হোসেন, নাজমুন নাহার প্রমুখ। 
চাকরী জীবন থেকে অবসরে যাওয়া সংবর্ধিত অতিথি নিরঞ্জন কুমার মন্ডল ১৮/৪/৮৭ সালে বামনডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে চাকরী জীবন শুরু করেন। ৩০/৩/২০০০ তারিখে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে প্রমোশন নিয়ে যোগদান করেন। এরপর ২০১৬ সালে সবশেষ বদলী হয়ে আশাশুনি মডেল স্কুলে যোগদান করেন। আর এই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর শেষ সময় (১৫/০৬/২৬) পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে এসেছেন। উপস্থিত অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ, কর্মচারী ও ছাত্রছাত্রীরা অস্রুস্বজল ও আবেগ আপ্লুত হয়ে বিদায়ী প্রধান শিক্ষককে বিদায় জানান। এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে একজন সৎ, কর্মঠ ও যোগ্য শিক্ষকের কর্মময় জীবনের অবসান ঘটলো।



Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৭ মিনিট আগে