জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আশাশুনিতে পাউবোর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, পানির তোড়ে প্লাবনের শঙ্কায় আনুলিয়া

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছট গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার ভোর রাতে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর আওতাধীন ৭/২ পোল্ডারের অন্তর্গত জহুর আলী মোড়লের বাড়ির সামনে এ ভাঙনের ঘটনা ঘটে। জরুরি ভিত্তিতে সংস্কার না করা হলে পুরো বাঁধ খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে যে কোনো সময় নদীর পানি প্রবেশ করে প্লাবিত হতে পারে পুরো আনুলিয়া ইউনিয়ন।

স্থানীয় বাসিন্দারা জানান, গত বছরের ঈদের দিন (৩১ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে একই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আব্দুর রহিম সরদারের ঘেরের পাশ থেকে প্রায় দেড় শ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়। তখন গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে একটি অস্থায়ী রিংবাঁধ নির্মাণের চেষ্টা করেন। কিন্তু দুপুরের জোয়ারের পানির চাপে সেই বাঁধ টিকতে পারেনি। ফলে খোলপেটুয়া নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

এক বছর না পেরোতেই আবারও ঈদের আগমুহূর্তে একই এলাকায় নতুন করে ভাঙন দেখা দেওয়ায় চরম উদ্বেগে পড়েছেন এলাকাবাসী। গত বছরের ক্ষতির রেশ কাটিয়ে উঠতে না উঠতেই নতুন করে বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কা তৈরি হয়েছে।

বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু দাউদ বলেন, “বুধবার সকালে নদীর ধারে গিয়ে দেখি, জহুর আলী মোড়লের বাড়ির সামনে পাউবোর বেড়িবাঁধের দুই-তৃতীয়াংশের বেশি অংশ ভেঙে নদীতে চলে গেছে। ধারণা করা হচ্ছে, ভোরের জোয়ারের সময় এই ভাঙন হয়েছে। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমরা আপাতত মাটি ফেলে কোনোভাবে জোয়ারের পানি ঠেকানোর চেষ্টা করছি।”

তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বিছট গ্রামের এই বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত বছর ভাঙনের আগে ও পরে তিনটি প্যাকেজে সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হলেও কোনো ঠিকাদার কাজ শেষ করেননি। এখনো বিপুল পরিমাণ বালুভর্তি জিও ব্যাগ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এগুলো ভাঙনকবলিত স্থানে ফেলা না হওয়ায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে।

এ বিষয়ে সাতক্ষীরা পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহমান তাযকিয়া বলেন, “ভাঙনের খবর পাওয়ার পরপরই সেখানে জিও ব্যাগ ও জিও রোল পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় আপাতত পানি প্রবেশ বন্ধে কাজ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে জরুরি ভিত্তিতে স্থায়ী মেরামত কাজ শুরু করা হবে।”

তবে স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভয়াবহ প্লাবনের মুখে পড়তে পারে পুরো আনুলিয়া ইউনিয়ন। তাই ঈদের আগেই স্থায়ী সমাধান চান তারা।


Tag
আরও খবর






আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

১৮ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে