ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

মেটানজ নিয়ে এলো ভার্চুয়াল ভিজিটিং কার্ড, এক ক্লিকেই থাকছে সবকিছু

এবার ভার্চুয়াল ভিজিটিং কার্ড নিয়ে এলো প্রসিদ্ধ আইটি কোম্পানি মেটানজ। নাম দেওয়া হয়েছে মেটানজ ভিকার্ড (Metanoz Vcard)। বেশ কিছু ফিচার যুক্ত এই ডিজিটাল কার্ডের মাধ্যমে পৌঁছে দেয়া যাবে নিজের সকল তথ্য। যুক্ত থাকবে ড্যাশবোর্ড, ইউজার প্রোফাইল, আকর্ষণীয় ডিজাইন, মোবাইল নাম্বার, সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক, বিজনেস আওয়ার্স, ইনকোয়ারি সিস্টেম, প্রোডাক্টস আপলোড সিস্টেম, টেস্টিমোনিয়াল, ফটো এবং ভিডিও গ্যালারি, অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, কাস্টম ইউআরএল, কিউআর কোডসহ আরো নানান সুযোগ সুবিধা। এছাড়াও  মেটানজ ভিকার্ড থেকে  ইচ্ছামতো  তথ্য ডিলিট বা অ্যাড করতে পারবেন ইউজার।

 

ব্যবসায়িক ও ব্যক্তিগত পরিচিতির জন্য মেটানজ ভিকার্ড একটি যুগোপযোগী মাধ্যম হতে যাচ্ছে। বিশেষ করে কোন ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে অথবা কোন অপরিচিত ব্যাক্তি বা প্রতিষ্ঠানের কাছে নিজের পরিচিতি তুলে ধরার সহজ উপায় এখন মেটানজ ভিকার্ড। (vcard.metanoz.com) এই লিঙ্কে ক্লিক করে এখনি আপনার ভিকার্ডটি তৈরী করে নিতে পারেন

 

ব্যবসায়িক ও ব্যক্তিগত বিভিন্ন কাজে উন্নত বিশ্বে ভার্চুয়াল ভিজিটিং কার্ডের ব্যাপক চাহিদা রয়েছে। কাগজে ভিজিটিং কার্ড ছুড়ে ফেলে উন্নত বিশ্বের বিভিন্ন কোম্পানি ভার্চুয়াল কার্ডের দিকে ঝুঁকছে। কাগজে কার্ডের ঝামেলা এড়িয়ে আরো বেশি তথ্য সমৃদ্ধ ভার্চুয়াল ভিজিটিং কার্ডের মাধ্যমে গ্রাহক ও ক্লায়েন্টদের আরো বেশি সুযোগ সুবিধা দেয়া সম্ভব।

 

মেটানজ ভিকার্ডের সাইবার নিরাপত্তার সুরক্ষার্থে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মেটানজ। একজন ইউজারের বৈধতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ইউজারের ই-মেইল অ্যাকাউন্ট এবং ফোন নম্বর যাচাই করবে মেটানজ।

 

আইটি প্রতিষ্ঠান মেটানজের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল মামুন বলেন, "বিভিন্ন প্রফেশনে কর্মরত ব্যক্তিদের জন্য আমরা এই সেবা নিয়ে এসেছি। যার মাধ্যমে খুব দ্রুত সময়েই এবং ঝামেলাহীন তথ্যসমৃদ্ধ সেবা দেয়া সম্ভব হবে। এই সময়ে এসে সারা বিশ্বে ভার্চুয়াল কার্ডের ব্যবহার বেড়েছে। বাংলাদেশী গ্রাহকদের জন্য আমরা বাংলাদেশে এই সেবা নিয়ে আসতে পেরে ধন্য মনে করছি।

 

তিনি আরো বলেন, ভার্চুয়াল ভিজিটিং কার্ডধারীরা ভিজিটিং কার্ড ব্যবহারের অন্যরকম অনুভূতি পাবেন। সামান্য একটি কিউআর কোড অথবা লিংক পাঠানোর মাধ্যমে যোগাযোগের সকল ঠিকানা, ফোন নাম্বার, ফেসবুক, লিংকডইন, এক্স ও নিজের পার্সোনাল ওয়েবসাইটে ঠিকানা পাঠিয়ে দেওয়া সম্ভব মাত্র দুই সেকেন্ডে।

 

তিনি আরো জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে এটি নতুন ধারণা হলেও আমাদের সেবাগ্রহীতারা পাবেন স্মার্ট অনুভূতি।"

আরও খবর