ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

ইউল্যাব ও আইএএমসিআর বাংলাদেশের আয়োজনে ঢাকা মিডিয়া সামিটের দ্বিতীয় আসর

ইউল্যাব ও আইএএমসিআর বাংলাদেশের আয়োজনে ঢাকা মিডিয়া সামিটের দ্বিতীয় আসর

ইন্টারন্যাশনাল এসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ বাংলাদেশ (আইএএমসিআর বাংলাদেশ) ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর  মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মিডিয়া সামিট। ইউল্যাবের গবেষণা ভবন মিলনায়তনে আগামী ১৩ ও ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপি এই সামিট। “রিশেইপিং সিনেমা ন্যাটেরিভস” এই মূল প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র বিষয়ক গবেষক, শিক্ষক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, নীতি নির্ধারক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণের এই শিল্পমাধ্যমটির নানান চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন। এবারের এই সামিটে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন দেশ থেকে স্বশরীরে এবং অনলাইন মাধ্যমে যুক্ত হবেন।

প্রাচীন মিডিয়া থেকে আধুনিক প্রযু্ক্তির উৎকর্ষে বদলে যাওয়া চলচ্চিত্র আর সেই প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাতাদের বদলে যাওয়া কর্মপন্থা বিষয়ে আলোকপাত করবে এই সামিটটি। পাশাপাশি বাংলাদেশে চলচ্চিত্রের উপর সেন্সরশীপ নিয়ন্ত্রণ এবং ওটিটি মাধ্যমের উত্থানের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, পরিবেশন ও প্রদর্শনে যে ভিন্ন মাত্রা যোগ করেছে সেসব বিষয়ও উঠে আসবে সামিটের বিভিন্ন আয়োজনে। ১১ টি ভিন্ন ভিন্ন দেশের প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে এই সামিটজুড়ে। শুধু তাই নয় দুদিনের এই সামিটে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি থাকছে স্বারক বক্তৃতা, কর্মশালা, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, মাস্টারক্লাসসহ আরও বিভিন্ন আয়োজন। উল্লেখ্য গত বছর ‘সাংবাদিকতার ভবিষ্যত’ বিষয়টিকে উপজীব্য করে এই সামিটটির প্রথম আয়োজন করা হয়।

সামিট সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন নিচের ওয়েবসাইটে: https://www.ulabmediahub.net/dms2023

আরও খবর