বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউল্যাব বাংলা বিভাগে নবীনের আগমন ও শরৎ বরণ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ‘বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ’ ১২ অক্টোবর ‘ফল ২০২৩’ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক কায়সার হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দুই বাংলার রবীন্দ্র গবেষকদের অন্যতম অধ্যাপক সৈয়দ আকরম হোসেন। তিনি নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের  জ্ঞানগত এবং শিল্পগত বিকাশ ঘটানোর দিকে মনোযোগ দিতে বলেন। তিনি বলেন, মানুষের বিদ্যার বিকাশ এবং চিত্তের বিকাশ দুটোই সমানভাবে দরকার। বর্তমান পুঁজিবাদী বিশ্ব মানুষের চিত্তের বিকাশকে গুরুত্ব না দেওয়ায় নানা সংকট তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা যেনো দুই ধরণের শিক্ষায় নিজেদের নিয়োজিত করে সে দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি পশ্চিমবাংলার কবি ও অনুবাদক গৌতম গুহরায় নবীনদের স্বাগত জানান এবং গতি ও প্রগতির দিকে ধাবিত হবার আহবান জানান।  বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহার নবীনদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থীরা। সবশেষে বিভাগের উপদেষ্টা অধ্যাপক শামীম রেজার শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

আরও খবর