পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

যবিপ্রবিতে মেসডার নতুন কমিটি গঠন



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন(মেসডা) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। "আমরা সবাই এক হব,আলোকিত সমাজ গড়ব" এই স্লোগান কে সামনে রেখে নবীন শিক্ষার্থীদের বরণ এবং পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি।


রবিবার (১৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্র  (টিএসসি) ভবনের ২য় তলায় মেসডা কর্তৃক নবীন বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এ সময় অতিথিদের ও নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, বল নিক্ষেপ প্রতিযোগিতা ও   র‍্যাফেল ড্র এর আয়োজন করা হয়। 


কমিটিতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আহম্মদ হুসাইন (ফাহিম) ও সাধারণ সম্পাদক ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ রাব্বি ইসলাম মনোনীত হয়েছেন।


সহ-সভাপতি পদে ইএসটি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তামিমা সুরাইয়া মীম ও ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ আবু রায়হান , সি এস ই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী দিলরুবা ইয়াসমিন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আকিব ও গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে এপিপিটি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোঃ নাসিম রেজা।সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিএমই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী  মোঃ সাগর মিয়া,পদার্থবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী  মোঃ ইমদাদুল হক ও এপিপিটি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার ফিমা।প্রচার সম্পাদক পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের মোঃ মিঠুন।

সহ- প্রচার সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ইসরাত জাহান,এআইএস বিভাগের ১ম বর্ষের  মোঃ হাসিব উল্লাহ ও  স্পর্শ মন্ডল। 

পরিকল্পনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের ২য় বর্ষের সোহানুর রহমান সানি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ফার্মেসি বিভাগের ১ম বর্ষের  মোঃ মিফতাহুল ইসলাম। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে পদে বিএমই বিভাগের ২য় বর্ষের তৌফিকুল ইসলাম লিমন। উপ-সাংস্কৃতিক সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের মোঃ আল-মুবিন।ছাত্রী বিষয়ক সম্পাদক পদে রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের নিশাত আনজুম ও মোছাম্মা খাতুন তন্বী,ইএসটি বিভাগের ২য় বর্ষের ইসরাত টুম্পা ও বিএমই বিভাগের ১ম বর্ষের উম্মে হানিফা। দপ্তর সম্পাদক পদে আইপিই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ ফিরোজ কবির। 


উপদেষ্টা মন্ডলি হিসেবে মনোনীত করা হয় অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, প্রকৌশলী শাহীন রহমান, আর এইচ রজব (প্রভাষক, সন্ধানী স্কুল এন্ড কলেজ, মেহেরপুর), শাহরিয়ার ইসলাম ইমন (সাবেক সভাপতি), মোঃ পল্লব হোসেন (সাবেক সাধারণ সম্পাদক), মোঃ মিরাজুল ইসলাম (সাবেক সাংগঠনিক সম্পাদক), ইয়াসির আরাফাত (উপদেষ্টা), সজিব শেখ (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক)।


মেসডার সাবেক সভাপতি শাহারিয়ার ইসলাম ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টিং এবং ইনফরমেশন সিস্টেমস(এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম হৃদয়, প্রকৌশলী শাহিন রহমান ও  এইচ রজব(প্রভাষক,সন্ধানী স্কুল এবং কলেজ গাংনী, মেহেরপুর) সহ যবিপ্রবিতে অধ্যয়নরত মেহেরপুর জেলার সকল শিক্ষার্থীরা।

আরও খবর