শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

যবিপ্রবির চতুর্থ সমাবর্তনে চ্যান্সলর স্বর্ণপদক পেতে যাচ্ছে যারা


বিশ্ববিদ্যালয় জীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পাচ্ছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন শিক্ষাবর্ষের ২২ জন শিক্ষার্থী। প্রত্যেক অনুষদে ডিস্টিংশনসহ সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত চতুর্থ সমাবর্তনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মণি (এম পি)

গ্যাজুয়েটদের হাতে এ অ্যাওয়ার্ড তুলে দিবেন। 


গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতর মাধ্যমে এ তথ্য জানানো হয়। 


বিজ্ঞপ্তি অনুযায়ী স্বর্ণপদক প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন,২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মোঃ তারেকুজ্জামান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ফিশারিজ  এন্ড মেরিন বায়োসাইন্স(এফএমবি) বিভাগের নওশিন ফারজানা, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের জান্নাতুল আযমি। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইইই বিভাগের শিক্ষার্থী অমিত কুমার মণ্ডল, এফএমবি বিভাগের সবনীল বিশ্বাস,ইএসটি বিভাগের সায়েদুন্নেসা নিশি, রসায়ন বিভাগের মোঃ ইসমাঈল। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পিএমই বিভাগের শিক্ষার্থী স্রিমন্তা রয় , ফার্মেসি বিভাগের স্বর্ণা বিশ্বাস, এগ্রোপ্রোডাক্ট এন্ড প্রসেসিং টেকনোলজি (এপিপিটি) বিভাগের মোছা: শারমিন আক্তার,রসায়ন বিভাগ থেকে সজনী খাতুন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের জেরিন খান মুন।  ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কেমিকৌশল বিভাগের অতল মণ্ডল,এফএমবি বিভাগের মোছা: বিউটি খাতুন,এপিপিটি বিভাগের মাহাদিয়া তাবাসসুম, শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান(পিইএসএস) বিভাগের মোঃ শাফায়েত হোসাইন,গণিত বিভাগ থেকে অনামিকা পোদ্দার,এআইএস বিভাগের রওনক আরা। ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পিএমই বিভাগের খাদিজা আক্তার রিতা, মাইক্রোবায়োলজি বিভাগের ফারহানা ফেরদৌস তারিন,এপিপিটি বিভাগের সোহেলি সুলতানা ও গণিত বিভাগের মো: তানভীর ইসলাম।

আরও খবর