পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যবিপ্রবিতে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডে পালিত


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ইইই ডে পালন করা হয়েছে।


বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে আনন্দ শোভাযাত্রা, কবুতর উড়ানো, কেককাটা, আলোচনা সভা ও সেমিনারসহ নানা আয়োজনে এই দিবস পালন করা হয়।


এসময় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন ইইই বিভাগের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, যবিপ্রবির ইইই বিভাগ একটি সমৃদ্ধশালী বিভাগ। আশা করি, চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় ইইই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অবদান রাখবে এবং এ বিভাগ থেকে আরও দক্ষ জনশক্তি তৈরি হবে। 


ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ এম জাকির হোসাইন এবং মূলবক্তা হিসেবে ছিলেন এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলি আজম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, ড. ইমরান খান, ড. মেহেদী হাসান জুয়েল, সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক মো. আল আমিন, নাজমুল হাসান, মোঃ তারেকুজ্জামান, মোঃ রবিউল ইসলাম ও শুভ দেব সহ বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী। পরে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।


উল্লেখ্য যে, ২০১২ সালের ৮-ই ফেব্রুয়ারী প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়।

আরও খবর