পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বার্ষিক ক্রীড়া সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিহা সাহা দোলা এর মৃত্যুতে ০১(এক) মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করেন। 


২১ জানুয়ারি শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন ক্রীড়া সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন।বিশ্ববিদ্যালয়ে সপ্তাহ ব্যাপী ২১-২৫ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয়ভাবে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।


যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে "খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত জীবন গড়ি" স্লোগানে আয়োজিত আজকের এই ক্রীড়া সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিভাগের পরিচালক অধ্যাপক ড মোঃ সিরাজুল ইসলাম। 


বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক প্রাপ্ত গবেষক ড. মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীতে যতই শক্তিশালী ঔষধ আবিষ্কার হোক না কেন, মানবসভ্যতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শরীরকে সুস্থ রাখার সবচেয়ে কার্যকরী মেডিসিন হলো শরীরচর্চা।বিশ্ববিদ্যালয়গুলো একজন শিক্ষার্থীকে যন্ত্র বানানোর জন্য প্রতিষ্ঠিত করেনি সরকার, বিভিন্ন ধরনের ঐচ্ছিক কার্যক্রমের মাধ্যমে  দেশের শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি, দেশ ও জাতিকে নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। একজন শিক্ষার্থীকে পড়াশোনার পাশাপাশি  সুস্থ-সবল দেহ-মনের গতিশীল শিক্ষার্থী হিসেবে গড়ে তোলতেই সকল বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া সপ্তাহের আয়োজন করেছে যবিপ্রবি। 


উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীরা

আরও খবর