পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

শীতার্তদের পাশে যবিপ্রবির ‘মানবতার দেওয়াল’


যবিপ্রবি প্রতিনিধি

শীতার্ত ও বস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। মানুষের অব্যবহৃত ব্যবহার উপযোগী শীতের পোশাক সংগ্রহ করে শীতার্ত মানুষের কাছে পৌছে দিচ্ছে যবিপ্রবির একদল শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৭ই জানুয়ারি) যবিপ্রবির ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে উদ্বোধন করা হয় ‘মানবতার দেওয়াল’ কার্যক্রমের।


প্রকৃতির নিয়মেই শীত আসে। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বসবাসরত এমন অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র  বিতরণ করতে কাজ করবে এই ‘মানবতার দেওয়াল’।


মানবতার দেওয়াল সম্পর্কে জানতে চাইলে যবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও মানবতার দেওয়ালের একজন উদ্যোক্তা রাশেদ খান বলেন, ‘এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল। আমাদেরকে যারা এ কাজে সহায়তা করেছে তাদেও সকলকে ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র ও এখান থেকে সংগ্রহ করা টাকা দিয়ে আমরা কম্বল কিনবো যা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামগুলোর গরীব ও অসহায় মানুষদেরকে দেওয়া হবে। এ কাজে আমরা কিছু স্বেচ্ছাসেবীরা কাজ করবো।’ 


যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি সোহেল রানা বলেন, ‘মানবতার দেওয়াল পরিচালনায় যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানবতার দেওয়ালের মত আরও কার্যক্রম করা প্রয়োজন যেন তা  মানুষের উপকারে আসে। প্রতিটি মানুষের মনে যেন মানবতা জন্ম নেয়, আমরা যেন জঞ্জাল না হয়ে যাই। কোন ধরনের সাহায্যের প্রয়োজন হলে যবিপ্রবি ছাত্রলীগের পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে।’


যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নেওয়ায় যবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে অভিনন্দন ও সাধুবাদ  জানান। এছাড়া আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম করার ঘোষনা দেন তিনি।


যবিপ্রবির রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশেদ খান ও যবিপ্রবির একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী অরিন্দ বাগচীর প্রচেস্টায় ও সাধারণত শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে এবছর ‘মানবতার দেওয়াল’ এর কার্যক্রম পরিচালিত হবে। শীতবস্ত্র বিতরণের দায়িত্বে থাকবেন একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাইদ।  উল্লেখ্য, যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রায় প্রতিবছরই এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

Tag
আরও খবর