পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

যবিপ্রবির কর্মকর্তা নজরুল ইসলামের মৃত্যুতে যবিপ্রবি উপাচার্যের শোক

 যবিপ্রবি: 


 যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 


 


এক শোক বার্তায় অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, মো. নজরুল ইসলাম যবিপ্রবিতে নিয়োগপ্রাপ্ত প্রথম সময়ে কর্মকর্তাদের মধ্যে একজন ছিলেন। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য তাঁর অবদান ছিল অপরিসীম। তাঁরই হাত ধরে যবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কার্যক্রম শুরু হয়। তাঁর অকাল প্রয়াণে যবিপ্রবি পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


 


এদিকে মো. নজরুল ইসলামের মৃত্যুর খবর শোনার পর, যশোর শহরস্থ তাঁর বাসায় রাতেই অনেক সহকর্মী ছুটে যান। যবিপ্রবির বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাঁর অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করেছেন। বাদ ফজর যশোর শহরে প্রথম, বেলা ১১টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে দ্বিতীয় এবং বাদ জোহর তৃতীয় জানাজা শেষে মো. নজরুল ইসলামের গ্রামের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার লস্করপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়। তিনি ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Tag
আরও খবর