কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

যবিপ্রবি জলতরঙ্গের হিম উৎসব


যবিপ্রবি প্রতিনিধি 

আসন্ন শীতকে বরণ করে নিতে হিম উৎসবের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন 'জলতরঙ্গ'। আজ রবিবার সন্ধ্যায় ক্যাম্পাসের শেখ হাসিনা হলের সম্মুখে কড়ইতলা নামক স্থানে উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় এই হিম উৎসবের।


শীতকে বিশেষায়িত করতে এখন আর ‘জবুথবু’, ‘হাড়কাপানো’ বিশেষণ ব্যবহৃত হয় না। শীত মানে এখন হিমকে বরণ করে নেয়ার আনন্দ আয়োজন, প্রকৃতির পালাবদলকে উদযাপনের অনবদ্য উপলক্ষ। এই বরণ আয়োজন পৃথিবীর নানা দেশে করা হয় নানাভাবে। কোথাও শীত উদযাপিত হয় পিঠার উষ্ণতায়, কোথাও শীতের উদযাপনের রীতি তুষার-ভাস্কর্যের শীতলতায়। কিন্তু গতানুগতিকতার বাইরে গিয়ে হেমন্তের মৃদু শীতকে বরণ করতে জলতরঙ্গ'র এই ভিন্নধর্মী আয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, নাচ, কবিতাসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয় এই উৎসব। 


হিম উৎসব আয়োজনের বিষয়ে জলতরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি নিলয় চন্দ্র মন্ডল বলেন, আমাদের ক্যাম্পাসে ইতিপূর্বে এভাবে কখনও কেউ এমন ভিন্নধর্মী উৎসবের আয়োজন করে নি। অনুষ্ঠান সফল করতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, জলতরঙ্গের মডারেটর ড. আশরাফুজ্জামান জাহিদ স্যার সহ ক্লাবের প্রতিজন সদস্যের অবদান ছিলো অপরিসীম। সংস্কৃতি চর্চাকে সকলের মাঝে ছড়িতে দিতে আগামীতে এমন আয়োজন পুনরায় করবো।


অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই রহসীন জীবন যাপন থেকে বেরিয়ে আসতে গেলে এমন আয়োজন আগামীতে আরও প্রয়োজন। ক্যাম্পাসের এই স্থানটিতে সাংস্কৃতিক চর্চার স্থান হিসাবে তৈরী করার ইচ্ছা আগে থেকেই ছিল, যেহেতু জলতরঙ্গ এই জায়গাটিতে প্রথম অনুষ্ঠান করা শুরু করেছে আগামীতে এই জায়গাটিকে সংস্কৃতিচর্চার উপযুক্ত জায়গা হিসাবে তৈরীর ব্যবস্থা করবো। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে (টিএসসি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কক্ষ বরাদ্দের মাধ্যমে তাদের কাজগুলোকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা করা হবে।

Tag
আরও খবর