পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

কর্মচারী সমিতির নির্বাচন স্থগিত করলেন উপাচার্য, কার্যালয় সিল গালা


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতির নির্বাচন স্থগিত করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। একই সাথে কর্মচারী সমিতির কার্যালয় সিল গালা করা হয়েছে। কিন্তু উপাচার্যের আদেশকে উপেক্ষা করে আজ (১৯ অক্টোবর) নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ড. মোঃ হুমায়ূন কবির। এতে আগামী ২৬ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। 


বুধবার(১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কর্মচারী সমিতি গত ৮ অক্টোবর তারিখে পরবর্তী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের উদ্দেশ্যে একটি তত্ত্বাবধায়ক কমিটি গঠন করে। তত্ত্বাবধায়ক কমিটির সাথে প্রথম বৈঠকে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন জানতে পারেন যে, উক্ত কমিটি যবিপ্রবি কর্মচারী সমিতির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের ধারা-খ অনুযায়ী গঠিত হয়নি এবং এ কমিটির আত্তীকরণের কোনো ক্ষমতা না থাকলেও বিধি বর্হিভূতভাবে তারা দুই জন সদস্যকে আত্তীকরণ করেন।এছাড়া,তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তত্ত্বাবধায়ক কমিটির বিরুদ্ধে কর্মচারীদের একটি পক্ষ লিখিতভাবে অভিযোগ দেন।উক্ত তত্ত্বাবধায়ক কমিটি কর্মচারীদের নির্বাচন সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে ৭-১০ দিনের সময় নিলেও সমস্যা সমাধান না করে নির্বাচনের তফসিল ঘোষণা করার চেষ্টারত। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলার চরম অবনতির আশঙ্কা করছে।এছাড়াও গঠিত নির্বাচন কমিশনের কতিপয় সদস্যের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক তদন্ত চলমান এবং কারো কারো বিরুদ্ধে যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ড কর্তৃক শাস্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অতিশিঘ্রই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেণ্ডার অনুযায়ী সকল বিভাগের সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। 


এমতাবস্থায়, যবিপ্রবির শান্তি শৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বজায় রাখতে কর্মচারী সমিতির নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে 'যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীদের সাধারণ আচরণ,শৃঙ্খলা ও আপীল সংক্রান্ত বিধি' অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ আজ (১৯ অক্টোবর) থেক কার্যকর হবে।


উল্লেখ্য যে,যবিপ্রবি কর্মচারী সমিতির নির্বাচন -২০২২ উপলক্ষে গত ১১অক্টোবর  তত্ত্বাবধায়ক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

Tag
আরও খবর