পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সংবাদ সংগ্রহকালে আহত সাংবাদিককে দেখতে যবিপ্রবি উপাচার্য


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের তথ্য সংগ্রহকালে ৫০-৬০ জনের হামলার স্বীকার আহত সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে দেখতে আসেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন।এসময় তিনি সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলাকে ন্যাক্কারজনক অ্যাখ্যা দেন।


সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১:০০ টায় যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান(শ.ম.র) হলের ৩৩২ নং রুমে আহত সাংবাদিককে দেখতে আসেন যবিপ্রবি উপাচার্য। এসময় আরো উপস্থিত ছিলেন শ.ম.র হলের প্রভোস্ট ড. মো: আশরাফুজ্জামান জাহিদ,সহকারী প্রভোস্ট তুহিনুর রহমান জয়,তরুণ সেন,আব্দুস সালাম, জনসংযোগ কর্মকর্তা (সহকারী পরিচালক) মো: আব্দুর রশিদ ও যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। 


এসময় যবিপ্রবি উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন,বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্রের মহড়া হতে পারে না। যারা এ ধরনের কাজ করেছে তারা দুষ্কৃতকারী,  তারা অতিতেও এ ধরনের কাজে জড়িত ছিলো। এরা কোনো সময় ভালো হতে পারে না। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।


উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ অক্টোবর)সন্ধ্যায় যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। উক্ত ঘটনার সংবাদ সংগ্রহকালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারকে মারধর করে তার মুঠোফোন ছিনিয়ে নেয়। এসময় শিহাবকে মারধরে অংশগ্রহণ করে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রায়হান রহমান রাব্বি, রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের জুবায়ের, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের নাসিম বাহার, একই বিভাগের তৃতীয় বর্ষের নুর আলম, চতুর্থ বর্ষের সৌমিক, তৃতীয় বর্ষের আশিকুজ্জামান লিমন, দ্বিতীয় বর্ষের আমিনুল ইসলাম, স্নাতকোত্তরের উত্তম, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের বেলাল হোসেন সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। আহত শিহাবকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

Tag
আরও খবর