ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন নাগেশ্বরীতে হাসনাবাদের ১নং ওয়ার্ডে মেম্বার পদে তরুণের আইকন আনিছুর রহমান আনিসের দোয়া ও সমর্থন প্রার্থনা আক্কেলপুরে স্ত্রীকে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুলিয়ারচরে বেহাল রাস্তায় মুসল্লিদের চরম ভোগান্তি: সংস্কারের দাবি গ্রামবাসীর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেল দেড় হাজার রোগী, ৩৬০ রোগীর অস্ত্রোপচারের জন্য বাছাই দ্বিতীয় যমুনা-পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি?

যবিপ্রবি ডিবেট ক্লাবের চতুর্থ ফ্রেশার্স লীগ অনুষ্ঠিত



যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেট ক্লাবের (জাস্টডিসি) নবীন বিতার্কিতদের নিয়ে 'চতুর্থ ফ্রেশার্স লীগ' বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ফাহমিদ রহমান সিয়াম (আইপিই) ও লামিয়া মাজহার লিনতার (ইংরেজী) দল 'দুর্নিবার ৫৮' এবং রানার্সআপ হয়েছে রুকসানা জামান মিয়েল (ইএসটি) ও রিফাত রায়হানের (বিএমই) দল 'উত্থান ৪৮'।


বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) যবিপ্রবি ডিবেট ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় মোট ৩২ জনের ১৬ টি দল অংশগ্রহণ করে।


ব্রিটিশ সংসদীয় এ বিতর্কে ৩ রাউন্ড ট্যাব শেষে পয়েন্টের ভিত্তিতে ৪টি দল নিয়ে ফাইনাল রাউন্ড হয়। প্রতিযোগিতায় ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে যৌথভাবে রুকসানা জামান মিয়েল (ইএসটি) ও ফাহমিদ রহমান সিয়াম (আইপিই) এবং ডিবেটার অফ দ্যা ফাইনাল হয়েছে ফাহমিদ রহমান সিয়াম (আইপিই)। চতুর্থ ফ্রেশার্স লীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন আয়মান ফাইয়াজ এবং ইশতিয়াক কাইয়ুম। 


বিতর্কে বিচারক হিসাবে ছিলেন জাস্টডিসির সাবেক সহ-সভাপতি ও যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক মো: তারিক , বর্তমান সাধারণ সম্পাদক মো: নাঈমুজ্জামান , বর্তমান সভাপতি মো: শাহরিয়ার কবির সহ ক্লাবের অভিজ্ঞ সদস্যরা। 


যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মো: শাহরিয়ার কবির বলেন, অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে চতুর্থ ফ্রেশার্স লীগ বিতর্ক প্রতিযোগিতা। পুরো প্রোগ্রামটির সাথে কার্যনির্বাহী কমিটি, ভলান্টিয়ার এবং প্রিয় বিতার্কিকবৃন্দ সহ সকলের সহযোগিতায় আমরা সুন্দর একটি প্রতিযোগিতা উপহার দিতে পেরেছি।

Tag
আরও খবর