কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হোক সেটা ভালো ও অথবা খারাপ উভয় ধরনের সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে হবে খুবি সহকারী অধ্যাপক মাহদী আল-মুহতাসিম-নিবিড়


যবিপ্রবি প্রতিনিধিঃ

আনন্দ র্যালী, কেককাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  হয়েছে। একইসাথে সাংবাদিক সমিতির ৪র্থ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়েছে।


মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এর সামনে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  শ্রদ্ধা নিবেদন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনসহ সাংবাদিক সমিতির সদস্যরা। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবন পর্যন্ত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।


যবিপ্রবিসাসকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান করে মুক্তিযুদ্ধে সাংবাদিকদের ভূমিকার উপর বক্তব্য রাখেন যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।


বিশেষ অতিথির বক্তব্যে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মোঃ আলম হোসেন, মহান মুক্তিযুদ্ধে বিদেশি সাংবাদিকদের সাহসী ভূমিকা ও সত্য প্রকাশে তাঁদের দৃঢ়তার উপর আলোকপাত করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের নির্দেশনা দেন।


অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও  ঢাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাহদী আল-মুহতাসিম-নিবিড় ক্যাম্পাস সাংবাদিকতার  উপর আলোকপাত করে  সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরেন।তিনি বলেন ক্যাম্পাস সাংবাদিকতা করার মাধ্যমে একজন শিক্ষার্থী সামাজিক ও রাজনৈতিক ভাবে বিভিন্ন দক্ষতা অর্জন করে যা অন্যান্য শিক্ষার্থীদের থেকে তাদের কে অনেক বেশি এগিয়ে রাখে। পেশাগত দায়িত্বের কারনে ক্যাম্পাস সাংবাদিকদের তাদের বয়েসের তুলনায় অনেক বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে হয়। সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন  জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট সকল বিষয় হোক সেটা ভালো ও অথবা খারাপ উভয় ধরনের সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে হবে।ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট এর নীতিমালা উল্লেখ করে তিনি বলেন অনুমতি ব্যতীত কোন ব্যক্তির গোপনীয় বিষয়ে কথা রেকর্ড অথবা ছবি নেওয়া যাবে না, তবে যদি তার সাথে জনস্বার্থ জড়িত থাকে এবং স্বাভাবিক উপায়ে নেওয়া না যায় তাহলে সেটা অনুমতি ব্যতীত নিতে হবে জনস্বার্থ রক্ষার স্বার্থে। তিনি গঠনমূলক সাংবাদিকতার গুরুত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আমাদের শুধু খারাপ বিষয় গুলো তুলে ধরলেই হবে না সাথে সাথে বিষয়টি কী কী উপায়ে সমাধান করা যায় সে বিষয়ে লিখতে হবে। এছাড়াও তিনি সাংবাদিকতার বিভিন্ন দিক উল্লেখ করে সেদিকে কাজ করার কথা বলেন এবং ক্যাম্পাস সাংবাদিকদের আরো বেশি দক্ষ হয়ে উঠতে বিভিন্ন কোর্স ও কর্মশালা আয়োজন এর কথা বলেন।



যবিপ্রবিসাসের নির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যবিপ্রবিসাস আগামী বছরকে নিউজ বৎসর হিসেবে পালন করবে তথা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ড পরিমাণ নিউজ কভার করবে। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের সকল দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি  ঘোষণা করেন।


যবিপ্রবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সজিবুর রহমান ও সহ-সভাপতি মোঃ ওয়াশিম আকরাম। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক  ড. মোঃ আলম হোসেন, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ, জনসংযোগ শাখার উপ-পরিচালক আব্দুর রশিদ, যবিপ্রবিসাসের সাবেক সেক্রেটারি নাজমুল হোসাইন, যবিপ্রবিসাসের বর্তমান সভাপতি জহুরুল ইসলাম, যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল ও যবিপ্রবি সংসদ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।


উক্ত অনুষ্ঠানে যবিপ্রবি সাংবাদিক সমিতির সকল সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর