বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

যবিপ্রবি ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক রাশেদ খান যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ

 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(যবিপ্রবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী রাশেদ খান ও যুগ্ম আহ্বায়ক হিসেবে আবু সাঈদ কে নির্বাচিত করা হয়েছে।


বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় যবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক কর্মীসভায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নয় সদস্যের আহ্বায়ক কমিটি নির্বাচিত হয়েছে।


এসময় নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা শিমুল কুম্ভকার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা রিহাদ মাহমুদ। 


কমিটির অন্যান্য সদস্য'রা হলেন- অরুন্ধতী রায়,আদনান আহমেদ,এহসান-উল করিম,মোঃ আল জুবায়ের,রাকিব হাসান রাফি। বাকি দুটি পদে পরবর্তীতে কো-অপ্ট করার জন্য খালি রাখা হয়েছে।


নবনির্বাচিত আহ্বায়ক রাশেদ খান তার বক্তব্যে বলেন, 'শিক্ষা সকল নাগরিকের মৌলিক অধিকার অথচ বর্তমান সময়ে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি বৈষম্যহীন, বিজ্ঞান ভিত্তিক, একমুখী, অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালুর জন্য আন্দোলন করে আসছে। টাকার বিনিময়ে শিক্ষা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা সংকটের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা ও একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিমার্ণের লক্ষ্যে ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।'

Tag
আরও খবর