দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ

বিশ্ব স্কাউট জাম্বুরীতে যোগ দিচ্ছেন যবিপ্রবির আব্দুল ওয়াহেদ




২৫ তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে ইন্টারন্যাশনাল সার্ভিস টিমের (আইএসটি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা দপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ। 


বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যবিপ্রবির হয়ে প্রথমবারের মত যোগদান করতে যাচ্ছেন যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক ও যবিপ্রবি রোভার স্কাউটের লিডার ও সম্পাদক মোঃ আব্দুল ওয়াহেদ। 


গত ১২ জুন (২০২৩) বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক উনু চিং স্বাক্ষরিত যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বরাবর একটি চিঠিতে আগামী ০১-১২ আগস্টে  দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৫তম বিশ্ব স্কাউট  জাম্বুরীতে মোঃ আব্দুল ওয়াহেদের যোগদানের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয় । চিঠিতে বলা হয়,  তিনি যেহেতু আইএসটি সদস্য তাই সম্মেলন শুরুর তিনদিন পূর্বে ২৯ জুলাই তাকে নির্দিষ্ট ভেন্যুতে রিপোর্টিং করতে হবে এবং সম্মেলন শেষ হওয়ার দুদিন পর (১৪ আগস্ট) পর্যন্ত  ভেন্যুতে অবস্থান করতে হবে। 



এই বিষয়ে আব্দুল ওয়াহেদ বলেন, ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে বাংলাদেশের হয়ে কাজ করা আমার জন্য গর্বের বিষয়। আইএসটির সদস্য হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে ফুটিয়ে তোলার জন্য আমি সর্বাত্মক চেষ্টা ও পরিশ্রম করব। একইসাথে আমার বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে উপস্থাপন করব। মাননীয় উপাচার্য স্যারের উৎসাহ,  অনুপ্রেরণায় ও সহযোগীতায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীর আইএসটির সদস্য হিসেবে মনোনীত হয়েছি। উপাচার্য  স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 


উল্লেখ্য, আব্দুল ওয়াহেদ যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের স্কাউটের প্রতিনিধি হিসেবে  মালয়েশিয়া সিঙ্গাপুর, জাপান, চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে স্কাউটের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

Tag
আরও খবর