শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত জোরারগঞ্জ থানায় ছয় মাসে ১০৮ মাদক মামলা, গ্রেপ্তার ১২৬ কারবারি আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী জাপানসহ যে ১২ দেশে কর্মী পাঠাতে লাগবে মন্ত্রণালয়ের অনুমোদন একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরিবেশ রক্ষায় ধামরাইয়ে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো দুই ইটভাটার স্থাপনা ধামরাইয়ের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ, আগাম প্রস্তুতির পরামর্শ বানিয়াচংয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ নলডাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন প্রয়াত সাংবাদিক আব্দুল অদুধ মিয়ার পরিবারের পাশে সোনালী ধারা সম্পাদক

যবিপ্রবি 'সিওয়াইবি'র নেতৃত্বে মাহফুজ-মোতালেব


ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।এতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ টি এম মাহফুজকে সভাপতি এবং এগ্রো প্রডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের মোতালেব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।




মঙ্গলবার (২০ জুন) সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবি এর সভাপতি পলাশ মাহমুদ এবং সাধারণ সম্পাদক ইমরান শুভ্র আগামী এক বছরের জন্য বাইশ (২২) সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন। 




নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি জাকারিয়া জুবায়ের জীম। যুগ্ম-সাধারণ সম্পাদক মীর জিসান। সাংগঠনিক সম্পাদক দিশা প্রিয়া মিষ্টি। অর্থ সম্পাদক শেখ সাদী ভূঁইয়া। দপ্তর সম্পাদক শিহাব উদ্দীন সরকার, উপ-দপ্তর সম্পাদক মো: মুর্তজা বসির। প্রচার সম্পাদক আরাফাত হোসেন, উপ-প্রচার সম্পাদক রাফসানজানী অকসন। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. তাসিক হাসান মাহী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জয়ীতা কুন্ডু ঐশী।




পাঠাগার বিষয়ক সম্পদক জেরিন তাসনিম রাফসা, ছাত্রী বিষয়ক সম্পাদক নিসাত তাসনীম সুপ্তি, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম। প্রকাশনা সম্পাদক তপু ইসলাম। কর্মশালা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান।যোগাযোগ সম্পাদক রকিবুল হাসান রকিব। কার্যকরী সদস্য তানভীরুল হক সিফাত, মো: আরিফ হোসেন, আরমান হোসেন। 




কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টামন্ডলীতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আলমগীর বাদশা, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।




উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।

আরও খবর