আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ লালপুরে পদ্মার চরে পলিশেড হাউজে উৎপাদিত হচ্ছে সবজির চারা স্বামীর মৃত্যুর পর চায়ের দোকানই মাতুয়ারার বেঁচে থাকার অবলম্বন নাগেশ্বরীতে সারের কেলেঙ্কারি: মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধের পর প্রশাসনিক হস্তক্ষেপ পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু

যবিপ্রবি ছাত্রলীগ নেতা কর্তৃক সাংবাদিক হেনস্তা


যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র) হলে ছাত্রলীগ নেতা কতৃক সাংবাদিক হেনস্তার ঘটনা ঘটেছে। গতকাল ২২ মে ২০২৩ দুপুর দুইটার দিকে যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের (পিইএসএস) বিভাগ ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগকর্মী বেলাল হোসেন সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও ডেইলি বাংলাদেশ পোস্টের যবিপ্রবি প্রতিনিধি মো. জহুরুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় বিচার চেয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক জহুরুল ইসলাম।


জানা যায়, একাডেমিক ভবন থেকে হলে যাওয়ার সময় হলের প্রধান ফটকে তাকে অবরুদ্ধ করা হয়। ঘটনার এক পর্যায়ে জহুরুলকে পাশের গেস্টরুমে ডেকে নিয়ে গালাগালি সহ শারীরিকভাবে নির্যাতন করেন (পিইএসএস) বিভাগ শাখা ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ও ছাত্রলীগ কর্মী বেলাল হোসেন। এর আগে একাধিকবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজের জন্য বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন আসিফ মাহমুদ। পাশাপাশি বেলাল হোসেনর নামেও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।


এবিষয়ে আইপিই বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও ডেইলি বাংলাদেশ পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. জহুরুল ইসলাম বলেন, 'আমার ডিপার্টমেন্টে কিছু কাজ ছিলো সেগুলো শেষে আনুমানিক দুপুর ১ঃ৪৫ ঘটিকার দিকে শহীদ মসিয়ূর রহমান হল' এ আমার রুমে যাওয়ার জন্য হলে ঢুকতে যাই কিন্তু হলের কলাপসিবল গেট আটকানো দেখে গেট খুলে হলে ঢুকতে গেলে পিছন থেকে পিএসএস বিভাগ ছাত্রলীগের সভাপতি আসিফ আল মাহমুদ ভাই ও বেলাল আমাকে ডাক দেয়। তাদের কাছে গেলে বলে 'সিনিয়র ভাই ডাকলাম, শুরুতে ডাক শুনিস নাই কেনো? আমি শুনতে পাই নাই বললে আসিফ ভাই ও বেলাল হলের গেস্ট রুমে নিয়ে যেয়ে আমাকে শারিরীকভাবে হেনস্তা করে।'


এ বিষয়ে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. আশরাফুজ্জামান জাহিদ বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে আমি আজ লিখিত অভিযোগ পেয়েছি। প্রভোস্ট বডির সাথে মিটিং করে অফিসিয়ালি ব্যবস্থা নিবো।'


সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তিনি বলেন, যেহেতু এটি অফিসিয়াল ব্যাপার। তাই প্রভোস্ট বডির সাথে আলোচনা করে ফুটেজ দেখানো হবে।


যবিপ্রবি ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা বলেন, এবিষয়ে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে, আমরা ব্যবস্থা নিবো।


উক্ত ঘটনা সম্পর্কে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এই বিষয়ে আমার কাছে লিখিত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে ব্যবস্থা নিব।

আরও খবর