‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

জাবিতে স্নাতক ভর্তি পরীক্ষা শুরু

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-02-2024 04:30:51 am

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সকাল ৯টা থেকে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়।


বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভর্তি পরীক্ষা ৬টি শিফটে চলবে বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত। প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা করে।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ১ লাখ ৯৭ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল হাসান বলেন, অন্যান্য বারের মতো এবারও ভর্তি পরীক্ষায় জালিয়াতি বন্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারী পর্যন্ত।

আরও খবর



ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

৫০২ দিন ১৬ ঘন্টা ২৭ মিনিট আগে