‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

আর্জেন্টিনা স্কোয়াড থেকে বাদ পড়লেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।


চিলি ও কলম্বিয়ার বিপক্ষের এই ম্যাচে স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি। বিষয়টি আগেই অনুমেয় ছিল। সে বিষয়ে ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।


এবার তাই ঘটল। করোনা থেকে সেরে উঠলেও শারীরিকভাবে এখনও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই তাকে স্কোয়াডে রাখা হয়নি।


গত বড়দিনের ছুটিতে দেশে গিয়েই করোনায় আক্রান্ত হন মেসি। তাই মেসিকে ফের বিমান ভ্রমণসহ আর্জেন্টিনায় আপাতত আনতে চাননি স্কালোনি। দল যেহেতু কাতার বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে আগেই, তাই আনুষ্ঠানিকতা দুই ম্যাচে মেসিকে দলে রাখার ঝুঁকিটা নেয়নি তার দল। 


সর্বশেষ ২২ ডিসেম্বর লরিয়েন্তের সঙ্গে পিএসজির ১-১ ড্রয়ের ম্যাচে খেলেছিলেন মেসি। এর পর আর কোনো ম্যাচই তিনি খেলতে পারেননি।


বিশ্বকাপ বাছাইপর্বে এখনও পর্যন্ত হওয়া ১৩ ম্যাচের সবগুলোতেই অংশ নিয়েছেন মেসি।  এর মধ্যে ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ব্রাজিল।


মেসিবিহীন স্কোয়াডে ফিরেছেন গোলরক্ষক এমি মার্টিনেজ ও এমি বুয়েন্দিয়া।  আগামী ২৭ জানুয়ারি চিলি ও ফেব্রুয়ারি ১ তারিখে কলম্বিয়াকে মোকাবিলা করবে আর্জেন্টিনা।

আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৫৮২ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে