ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ে আয়োজনের অনুমোদন দেয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এ ধরনের বিয়ের আয়োজনের কোনো অনুমোদন দেয়নি কর্তৃপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাউকে গণবিয়ে আয়োজনের অনুমোদন দেয়নি। তা ছাড়া কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কর্তৃপক্ষকে জানায়নি।
এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্ট থাকার সুযোগ নেই। যেসব শিক্ষার্থী এ উদ্যোগ নিয়েছে, তা একান্ত তাদের ব্যক্তিগত উদ্যোগ।
৩২২ দিন ৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৬০ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে
৩৭৩ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৭৪ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭৪ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
৩৭৫ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৫৫১ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
৫৮৪ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে