পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

বিকিরণ ঢাবি শাখার উদ্যোগে জুলাই স্মৃতিচারণ ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত।


টিএসসিতে প্রথমবারের মতো কলরবের গজল সন্ধ্যা অনুষ্ঠিত। 


টিএসসির গজল সন্ধ্যায় কলরবের মনোমুগ্ধকর পরিবেশনা।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে জুলাই স্মৃতিচারণ ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীদের উপস্থিতিতে মনোমুগ্ধকর সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় বিকিরণ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পরিচালক মোহাম্মদ ইয়াছিন আরাফাত এর সভাপতিত্বে হাসান এনাম এর সঞ্চালনায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজনটি অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থী ও শহীদ পরিবারের সদস্যসহ বিশ্ববিদ্যালয় শিক্ষক, সংগঠক, লেখক ও গবেষকরা বক্তব্য রাখেন। এ সময় জুলাই বিপ্লবের দিনগুলো নিয়ে তারা স্মৃতিচারণ করেন এবং আগামী দিনে বাংলাদেশের সকল নাগরিক ঐক্যবদ্ধ হয়ে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান।


এসময় স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: তানজিমউদ্দীন খান, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, সংগঠক ও সমাজকর্মী শেখ ফজলুল করীম মারুফ, এম এম শোয়াইব, জামালউদ্দিন মোহাম্মদ খালিদ, এক্টিভিস্ট তুহিন খান সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীবৃন্দ।


স্মৃতিচারণ শেষে সন্ধ্যা সাতটায় বিশ্বজয়ী হাফেজ ক্বারী আবু রায়হানের তেলাওয়াত ও জাতীয় শিশু কিশোর সংগঠন কলরব এর শিল্পীরা দেশাত্মবোধক সংগীত দিয়ে সংগীত সন্ধ্যা শুরু করে। সংগীত শিল্পীদের সুললিত কন্ঠে হামদ-নাত ও জাগরণী সংগীতের বিপ্লবী আবহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও আগত শ্রোতারা উপভোগ করেন।


দীর্ঘ সময় শ্রোতাদের সুরের মোহনায় মাতিয়ে রাখেন কলরবের তারকা শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, ইলিয়াস হায়দার, ইলিয়াস হাসান, হুসাইন আদনান, তাওহিদ জামিল, আবির হাসান, সালমান সাদী, ইমরানুল ফারহান, কিশোর শিল্পী তাহসিনুল ইসলাম, শাফিন আহমাদ, ফজলে এলাহী সাকিব এবং আহনাফ খালিদসহ অন্যান্য শিল্পীরা। 

Tag
আরও খবর







ঢাবিতে হাওরের নেতৃত্বে দেলোয়ার - রাব্বি

৫৮২ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে